দুই কবির জীবন ও সাহিত্যে শ্রদ্ধাঞ্জলী


দুই কবির জীবন ও সাহিত্যে শ্রদ্ধাঞ্জলী

দুজন ভিন্ন কবি ভিন্ন গল্প হলেও অনুভূতির ভাষা এক। আজ তাঁদের স্মৃতির প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে চলুন জেনে আসি এই দুই উজ্জ্বল নক্ষত্রদের।

মহীউদ্দীন:

মহীউদ্দিন বিংশ শতাব্দীর একজন সাম্যবাদী ধারার কবি। নির্যাতিত, বুভুক্ষু ও দারিদ্র পীড়িত মানুষের মুক্তির বাণী তার কবিতায় স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত। বঞ্চিত ও শোষিত জনগণকে বৈপ্লবিক চিন্তাধারায় উদ্বুদ্ধ করাই ছিল তার সাহিত্য সাধনার মূল লক্ষ্য।

তার “কামিনীকাঞ্চন”উপন্যাস এবং “অন্ন চাই, আলো চাই” পত্রিকা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে পাকিস্তান সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়। তিনি কাজী নজরুল ইসলামের মতাদর্শের অনুসারী কবি হিসেবে পরিচিত ছিলেন।

সাহিত্যকর্মের জন্য ১৯৬২ সালে প্রেসিডেন্টের “প্রাইড অব পারফরমেন্স” পুরস্কার লাভ করেন। স্বাধীনতা পূর্বকালে তিনি শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

সাম্যবাদী কবি মহীউদ্দীন ১৯৭৫সালের ১২ফেব্রুয়ারি পরলোক গমন করেন।

বেনজীর আহমদ :

বে-নজীর আহমদ ছিলেন একজন বাংলাদেশি কবি ও লেখক। তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন।তিনি একাধারে ছিলেন একজন রাজনৈতিক কর্মী, সাংবাদিক ও সাহিত্যিক, কবি এবং বিপ্লবী।

সাহিত্য ও রাজনীতি -দুটোর প্রতি সমান অনুরাগ-আসক্তি ছিল কিশোর বে-নজীরের । ছাত্রাবস্থায় থাকতে তার কবিতা পত্র-পত্রিকায় প্রকাশিত হতে থাকে। তবে যৌবনে তিনি কবিরূপে আত্মপ্রকাশ করেন ১৯৩২ সালে ‘বন্দীর বাশী’ দিয়ে। তার প্রায় সব কবিতার বিষয় সমাজ-সমাজের অন্যায় অত্যাচার বিরুদ্ধে রুখে দাঁড়াবার ডাক দিয়েছেন তিনি। বে-নজীর আহমদ অনেক কবিতা লিখলেও তার প্রকাশিত গ্রন্থ মাত্র ২টি -বন্দীর বাশি আর বৈশাখী। উল্লেখ্যযোগ্য গদ্য ‘ইসলাম ও কমিউনিজম’। তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে “আশ্চর্য আর আশ্চর্য”, “কমলমণি”, “কোরানের গল্প” ইত্যাদি।

কবিতায় বিশেষ অবদানের জন্য ১৯৬৪ সালে তিনি লাভ করেন ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার’ আর ১৯৭৯ সালে ‘একুশে পদকে’ ভূষিত হন।

১৯৮৩ সালের ১২ ফেব্রুয়ারি দিবাগত রাত ৯টায় তিনি ইন্তিকাল করেন। পরদিন তাকে রাজধানীর শাহজাহানপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আজকের এই দিনে শোকের সাথে স্মরণ করি সাহিত্যের সেই দুজন উজ্জ্বল দৃষ্টান্তদের যাদের লেখনী এবং কবিতা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।