লিখেছেনঃহালিমা আক্তার মেঘলা

তাকিয়ে থেকে আয়নায়,
আধারে ঘেরা চোখে কি যেন খোঁজে!
চোখ বেয়ে পরা নোনাজল কে গঙ্গা ভেবে
ডুব দেয় শুদ্ধ হওয়ার আশায়,
বিনুনিতে গাঁথে সে এক একটি বন্ধনের সুতা, খুব যত্নে….
কোন ফাঁকে যেন সুতোর বাধন ছিড়ে না যায়।
সিঁথি রাঙায় সে প্রতিটি ক্ষতর রঙে,
প্রভাত রাঙা লাল!
হাতে থাকা হাতকড়াকে আগলায় শাখা-পলার আড়ালে,
কপাল এর লেপ্টে যাওয়া টিপে খেয়াল না দিয়ে,
নির্বোধ বালিকা….
সাদা শাড়িতে আয়নায় কি যেন খোঁজে!
ছবি কৃতজ্ঞতাঃ হৃদি দাশ






