লিখেছেনঃguestauthor

শায়িত শান, হৃদয়ের অন্বেষণ গান।
আমি প্রখর তাণ্ডব, বরশির ধারালো বান।
হৃদয় যেন নিকৃষ্ট ধরার প্রতিটি বুক,
আমি শুধু আলাদা দেখি অমানুষের সুখ।
রুক্ষ শুষ্ক কপাল আমার, ফলে সবুজ চারা,
আমার চোখে তাকিয়ে থাকে অকৃত্রিম এ ধরা।শায়িত শান, হৃদয়ের অন্বেষণ গান।
আমি প্রখর তাণ্ডব, বরশির ধারালো বান।
হৃদয় যেন নিকৃষ্ট ধরার প্রতিটি বুক,
আমি শুধু আলাদা দেখি অমানুষের সুখ।
নিজে কাঁদি, নিজেই ভাসি, হাসি হয়েছে দূর,
প্রেমের কলঙ্কে জ্বলেছি আমি,
ভুলেছি বেসুরো সুর।
আমার মুখোশ আমিই খুলি,
আবিষ্কার করি পঞ্চমুখ।
আমি হাসাই, আমিই কাঁদাই,
আঁকি স্বপ্নে রঙিন ভোর।






