কবি, সম্পাদক ও সাংবাদিক আল মাহমুদ এর প্রয়ান দিবস আজ


কবি, সম্পাদক ও সাংবাদিক আল মাহমুদ এর প্রয়ান দিবস আজ

স্মৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র আল মাহমুদ ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। চলুন আজ তার স্মরণে তার অবদান সম্পর্কে আমরা জেনে আসি।

তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক। বিংশ শতাব্দীর দ্বিতীয়াংশে সক্রিয় থেকে তিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্‌ভঙ্গীতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে।

পেশাগত দিক থেকে তিনি ছিলেন কবি, সম্পাদক, সাংবাদিক। তিনি বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তীকালে প্রতিষ্ঠিত সরকার বিরোধী সংবাদপত্র দৈনিক গণকণ্ঠ পত্রিকার সম্পাদক ছিলেন।এছাড়াও তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হলো “লোক লোকান্তর”, “কালের কলস”, “সোনালি কাবিন”, “মায়াবী পর্দা দুলে ওঠো”, “বখতিয়ারের ঘোড়া” ইত্যাদি। শুধু তাই নয় তার রয়েছে উল্লেখযোগ্য উপন্যাস ও ছোটগল্প । যেমন: “উপমহাদেশ”, “কবি ও কোলাহল”, “পানকৌড়ির রক্ত” ইত্যাদি।

তাঁর পাওয়া উল্লেখযোগ্য পুরস্কার সমূহের মধ্যে “একুশে পদক (১৯৮৬)”, “বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৮)” এবং “স্বাধীনতা পদক স্বাধীনতা পুরস্কার (২০২৫)” অন্যতম।

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদ ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি (শুক্রবার) রাত ১১টা ৫ মিনিটে ঢাকার ধানমন্ডির শঙ্কর এলাকায় অবস্থিত ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ৮২ বছর বয়সী এই কবি নিউমোনিয়া এবং বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এবং মৃত্যুর আগে আইসিইউ-তে (ICU) লাইফ সাপোর্টে ছিলেন ।

ব্যাক্তি চলে গেলেও ব্যাক্তির রেখে যাওয়া আলোয় পৃথিবী আলোকিত হয়ে থাকে। শোকের নিরবতা বুকে ধারণ করে আজ আমরা তাঁর স্মৃতির বুকে ধারণ করি ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।