এক জন্ম,এক ইতিহাস | বাউল সম্রাট শাহ আব্দুল করিম


এক জন্ম,এক ইতিহাস | বাউল সম্রাট শাহ আব্দুল করিম

বাউল সম্রাট শাহ আব্দুল করিম বাংলাদেশের একজন কিংবদন্তি বাউল শিল্পী, গীতিকার ও সুরকার। তিনি ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি, সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলআশ্রম গ্রামে এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন।

অসাম্প্রদায়িক চেতনা, প্রেম ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে প্রায় ৫০০-র বেশি গান রচনা করে তিনি বাংলা লোকসংগীতে অনন্য উচ্চতায় পৌঁছেছেন।বাংলা লোক সঙ্গীতে তাঁকে “বাউল সম্রাট” হিসাবে সম্বোধন করা হয়।

শাহ আব্দুল করিমের জনপ্রিয় গান গুলোর মধ্যে “বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে”, “আগে কি সুন্দর দিন কাটাইতাম”, “গাড়ি চলে না”, “রঙ এর দুনিয়া তরে চায় না”, “তোমারও পিরিতে বন্ধু”, “মন মজালে” ইত্যাদি অন্যতম।

তিনি প্রায় ১,৬০০-এর বেশি কালজয়ী গান রচনা করেছেন। তাঁর এ পর্যন্ত ৭টি গানের বই প্রকাশিত হয়েছে। বাংলা একাডেমি তার দশটি গানের ইংরেজি অনুবাদ প্রকাশ করে।

তিনি বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদক পুরস্কারে ভূষিত হন।

এছাড়াও তিনি জীবনের শেষ দিকে এসে বিভিন্ন নাগরিক সংবর্ধনা ও পুরস্কারে ভূষিত হন, যা তার সৃষ্টিকর্মকে আরও উজ্জ্বল করেছে।

প্রাপ্ত অন্যান্য পুরস্কার ও সম্মাননা:

  • মেরিল-প্রথম আলো পুরস্কার (আজীবন সম্মাননা)।
  • সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)।
  • কথা সাহিত্যিক আবদুর রউফ চৌধুরি পদক (২০০০)।
  • রাগীব-রাবেয়া সাহিত্য পুরস্কার (২০০০)।
  • লেবাক এ্যাওয়ার্ড (২০০৩)।
  • মেরিল-প্রথম আলো পুরস্কার আজীবন সম্মাননা (২০০৪)।
  • সিটিসেল-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস আজীবন সম্মাননা (২০০৫)।
  • বাংলাদেশ জাতিসংঘ সমিতি সম্মাননা (২০০৬)।
  • খান বাহাদুর এহিয়া পদক (২০০৮)।
  • বাংলাদেশ শিল্পকলা একাডেমী সম্মাননা (২০০৮)।
  • হাতিল এ্যাওয়ার্ড (২০০৯)।
  • এনসিসি ব্যাংক এনএ সম্মাননা (২০০৯)।

আজ কবির জন্মদিন উপলক্ষে আমরা তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করি তাঁর দেওয়া বাউল এবং গণসংগীতের জন্য যা প্রেম ,প্রতিবাদী চেতনা ও গ্রামীণ সংস্কৃতিকে অমর করে রেখেছেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।