একজন গুণী প্রাবন্ধিক, সাংবাদিক এবং লেখক আবদুল হক


মশিউর রহমান
    <span class="verify-badge-svg" style="display:inline-flex; align-items:center; margin-left:6px; vertical-align:middle;">
        <svg width="20" height="20" viewBox="0 0 24 24" fill="none">
            <defs>
                <linearGradient id="grad_blue" x1="0%" y1="0%" x2="100%" y2="100%">
                    <stop offset="0%" style="stop-color:#4fc3ff;stop-opacity:1" />
                    <stop offset="100%" style="stop-color:#1a8fe3;stop-opacity:1" />
                </linearGradient>
                <filter id="shadow_blue" x="-50%" y="-50%" width="200%" height="200%">
                    <feDropShadow dx="0" dy="1" stdDeviation="2" flood-color="#0087ff" flood-opacity="0.4"/>
                </filter>
            </defs>
            <path filter="url(#shadow_blue)" fill="url(#grad_blue)"
                  d="M12 1.5l2.7 4.1 4.8-.5-1.6 4.5 3.5 3.2-4.7 1.5-0.9 4.7-3.8-2.1-3.8 2.1-0.9-4.7-4.7-1.5 3.5-3.2L4.5 5.1l4.8.5L12 1.5z"/>
            <path d="M10.4 14l-2.2-2.2 1.2-1.2 1.1 1.1 3.4-3.5 1.2 1.2-4.7 4.6z" fill="#ffffff"/>
        </svg>
    </span> অ্যাভাটার

·

1 মিনিট পড়তে লাগবে 1 min
একজন গুণী প্রাবন্ধিক, সাংবাদিক এবং লেখক আবদুল হক

আবদুল হক ছিলেন একাধারে একজন গুণী প্রাবন্ধিক, সাংবাদিক এবং লেখক। তিনি ১৯১৮ সালে চাঁপাইনবাবগঞ্জ জেলারউদয়নগর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি একাধারে তিনটি দেশের নাগরিক ছিলেন। তিনি ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ ভারত,১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান এবং ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের নাগরিক ছিলেন।

শিক্ষা জীবন:

তিনি ১৯৩৬ সালে কানসাট হাই স্কুল থেকে মেট্রিকুলেশন পাশ করেন।তিনি ১৯৩৯ সালে টাঙ্গাইলের করটিয়ার সাদত কলেজ থেকে আই.এ পাশ করেন এবং ১৯৪৪ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক পাশ করেন। তারপর ১৯৪৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করেন।

কর্ম জীবন:

কর্ম জীবনের শুরুতে তিনি ডেইলি আজাদ এর উপ সম্পাদক হিসেবে কাজ শুরু করেন (১৯৪৫)। তিনি ১৯৪৭ সালে কর্মী লেখক হিসেবে ঢাকার আঞ্চলিক তথ্য আফিসে যোগদান করেন। পরে ভারত বিভাগের পর বাংলা উন্নয়ন বোর্ডে সহকারী প্রকাশনা অফিসার এবং বাংলা একাডেমিতে উপ -পরিচালক হিসেবে ১৯৬৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত কাজ করেন।
তাঁকে বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম উত্তরসাধক বলা হয়।

গ্রন্থসমূহ:

তিনি বেশ কয়েকটি প্রবন্ধ, নাটক এবং গল্পগ্রন্থ রচনা করেন। তাছাও তিনি বেশ কিছু বইয়ের অনুবাদও করেন।
তার লেখা কিছু বইয়ের তালিকা:

প্রবন্ধগ্রন্থ:

  • নিঃসঙ্গ চেতনা ও অন্যান্য প্রসঙ্গ
  • চেতনার অ্যালবাম ও বিবিধ প্রসঙ্গ
  • ভাষা আন্দোলনঃ আদি পর্ব
  • সাহিত্য ও স্বাধীনতা
  • ক্রান্তিকাল,
  • উদয়নগর গ্রাম
  • সাহিত্য ঐতিহ্য মূল্যবোধ

গল্পগ্রন্থ:

রোকেয়ার নিজ বাড়ী

নাটকগ্রন্থ:

অদ্বিতীয়া
সোনার ডিম
ফেরদৌসী

অনুবাদ গ্রন্থ:

মহাস্থপতি
জন গাব্রিয়েল বর্কম্যান
হেড্ডা গাবলার
রসমার্স হোম
প্রেতাত্মা
পতুলের সংসার

পুরস্কার ও সম্মাননা:

আবদুল হক ১৯৭৪ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।
তিনি ১৯৮৮ সালে আবুল হাসনাত সাহিত্য পুরস্কার এবং ১৯৯০ সালে হিলালী স্মৃতি স্বর্ণপদক লাভ করেন।
১৯৬৪ সালে তিনি দাউদ পুরস্কারে ভূষিত হন।

মৃত্যু:

১৯৯৭ সালের ১৬ ফেব্রুয়ারি বাংলা সাহিত্যের এই অমূল্য রত্ন পরলোক গমন করেন। আর বাংলা সাহিত্যে রেখে যান এক অমূল্য পদচিহ্ন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরও দেখুন। আপনার ভালো লাগতে পারে।