ব্যক্তিগত ডায়েরি লিখবেন যেভাবে


আখিরুল ইল্লিন 
        <span class="verify-badge-svg">
            <svg width="22" height="22" viewBox="0 0 24 24" fill="none">
                <defs>
                    <linearGradient id="grad1" x1="0%" y1="0%" x2="100%" y2="100%">
                        <stop offset="0%" style="stop-color:#4fc3ff;stop-opacity:1" />
                        <stop offset="100%" style="stop-color:#1a8fe3;stop-opacity:1" />
                    </linearGradient>
                    <filter id="shadow" x="-50%" y="-50%" width="200%" height="200%">
                        <feDropShadow dx="0" dy="1" stdDeviation="2" flood-color="#0087ff" flood-opacity="0.4"/>
                    </filter>
                </defs>
                <path filter="url(#shadow)" fill="url(#grad1)"
                      d="M12 1.5l2.7 4.1 4.8-.5-1.6 4.5 3.5 3.2-4.7 1.5-0.9 4.7-3.8-2.1-3.8 2.1-0.9-4.7-4.7-1.5 3.5-3.2L4.5 5.1l4.8.5L12 1.5z"/>
                <path d="M10.4 14l-2.2-2.2 1.2-1.2 1.1 1.1 3.4-3.5 1.2 1.2-4.7 4.6z"
                      fill="#ffffff"/>
            </svg>
        </span> এভাটার

·

1 মিনিট পড়তে লাগবে 1 min

আমরা অনেকেই চাই ডায়েরি বা দিনলিপি লেখা শুরু করতে। অনেকে হয়তো শুরুও করি, কিন্তু কি লিখবো, কিভাবে লিখবো এইসবকিছু ঠিক বুঝে উঠতে পারিনা। এজন্য নিয়মিতভাবে হয়তো কাজটা করা হয়ে উঠেনা। চলুন আজ আমরা জেনে নেই কিভাবে সুন্দর ও কার্যকরভাবে ব্যক্তিগত ডায়েরি লেখা যায়। প্রথমেই জেনে নাই ডায়েরি কেন লিখবেন-

ডায়েরি কেন লিখবেন?

ডায়েরি লেখা শুধু অভ্যাস নয়, এটি এক ধরনের মানসিক চর্চা।

  • এটি আমাদের আবেগ বুঝতে সাহায্য করে।
  • মন হালকা হয়।
  • সিদ্ধান্ত নিতে সহায়ক হয়।
  • জীবনের ছোট-বড় মুহূর্তগুলো ভবিষ্যতের স্মৃতি হয়ে থাকে।
  • ডায়েরি লেখার মাধ্যমে মূলত নিজের সাথে পরিচিত হওয়া যায়।

সুবিধামতো একটা মাধ্যম বেছে নিন

যেটিতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন, সেটিই বেছে নিন। এটি হতে পারে—

  • একটি সুন্দর খাতা
  • ফোনের নোট
  • গুগল ডক
  • কিংবা নির্দিষ্ট কোনো ডায়েরি অ্যাপ

পড়তে পারেনঃ হাতে লেখা ডায়েরি নাকি ডিজিটাল জার্নাল?

একটি নির্দিষ্ট সময় ঠিক করুন

অনেকে রাতে ঘুমানোর আগে লেখেন, কেউ সকালে ঘুম থেকে উঠে। যে সময়টিতে আপনি শান্ত থাকেন, সেই সময়টাই ডায়েরি লেখার সেরা সময়। অভ্যাস ধরে রাখতে নিয়মিত এটি করা খুবই গুরুত্বপূর্ণ।

তারিখ লিখে শুরু করুন

ডায়েরির প্রতিটি এন্ট্রি তারিখ দিয়ে শুরু করুন।
এতে ভবিষ্যতে ফিরে দেখার সময় অনেক সুবিধা হবে।
যেমন:

১৬ নভেম্বর ২০২৫, রবিবার

লেখার সময় কোন নিয়ম না মানুন

ডায়েরির সৌন্দর্য তার স্বাধীনতায়।
আপনাকে কোনো ব্যাকরণ মানতে হবে না, কোনো সাহিত্যিক রূপ দিতে হবে না।
আপনি লিখতে পারেন:

  • সারাদিনে কী ঘটলো
  • কোন ঘটনা আপনাকে আনন্দ বা দুঃখ দিয়েছে
  • আজ কী শিখলেন
  • কোন বিষয় আপনাকে ভাবিয়েছে
  • নিজের লক্ষ্য ও স্বপ্ন

ডায়েরি আপনার নিজের জন্য। তাই লিখুন আপনার মনের ভাষায়।

সত্যবাদী হোন

সত্যবাদীতাই ডায়েরির প্রাণ। ডায়েরিতে আপনি যত সত্যবাদী হবেন, এটি তত মূল্যবান হবে।
নিজেকে লুকিয়ে রাখার প্রয়োজন নেই। যা অনুভব করছেন, সেটি লিখে ফেলুন শান্তি পাবেন।

বিস্তারিত লিখুন

“আজ দিনটা ভালো কেটেছে।” এর পরিবর্তে লিখতে পারেন—

“আজ পুরোনো এক বন্ধুর সঙ্গে দেখা হলো। দীর্ঘদিন পর এমন হাসিখুশি সময় কাটিয়ে মনটা হালকা লাগছে।”

এতে লেখা অনেক জীবন্ত হয়।

একটি ভাবনা বা পরিকল্পনা দিয়ে শেষ করুন

প্রতিটি লেখার শেষে একটি ছোট প্রতিফলন যোগ করতে পারেন:

  • আজকের অনুভূতি
  • আগামীকালের লক্ষ্য
  • যেটির জন্য কৃতজ্ঞ

এতে আপনার মানসিক বিকাশ দৃশ্যমান হবে।

গোপনীয়তা বজায় রাখুন

ডায়েরি খুব ব্যক্তিগত। তাই সেটি এমন স্থানে রাখুন যাতে অন্য কেউ না পড়তে পারে। নিরাপদ মনে হলেই আপনি স্বাধীনভাবে লিখতে পারবেন।

একটি ছোট উদাহরণ

১৬ নভেম্বর ২০২৫, রবিবার

আজ দিনটা শান্ত কেটেছে। সারাদিন লেখালেখি নিয়ে ব্যস্ত ছিলাম। সন্ধ্যায় ছাদে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখলাম—অদ্ভুত শান্তি লাগলো। মনে হলো, প্রতিদিনই কিছু না কিছু সুন্দর মুহূর্ত লুকিয়ে থাকে, শুধু খুঁজে নিতে হয়। আগামীকাল একটু তাড়াতাড়ি উঠে নিজের কাজগুলো গুছিয়ে নেবার চেষ্টা করবো।

ডায়েরি লেখা কোনো দায়িত্ব নয়, এটি নিজের প্রতি একটি ভালোবাসা। প্রতিদিন কিছু সময় যদি নিজের জন্য রাখেন, নিজের মনকে শোনেন—তাহলেই ডায়েরি লেখা হয়ে উঠবে জীবনের অন্যতম সুখের অভ্যাস।


“ব্যক্তিগত ডায়েরি লিখবেন যেভাবে” এ একটি মন্তব্য

  1. আখিরুল ইল্লিন এভাটার
    আখিরুল ইল্লিন

    ০২ আগস্ট ২০২৫, শনিবার

    মাথা ভর্তি অনিশ্চয়তা, জানালার ফাঁক দিয়ে ভেসে আসা বৃষ্টির সুঘ্রাণ, আকষ্মিক বিদ্যুতের ঝলকানি, লাইটের মৃদু আলো, সব মিলে পরিবেশটা অনেকটাই ভালো। শুধু মাথা ভর্তি অনিশ্চয়তা না থাকলে পরিবেশটা সুন্দর মতো উপভোগ করা যেত। মাত্র চা শেষ করেছি, ওমনি মুষলধারে বৃষ্টি। বৃষ্টিতে আরেককাপ চা হলে ভালো হতো, কিন্তু আবার চা বানাতে উঠতে ইচ্ছে হচ্ছেনা। সেই যে বই পড়া বন্ধ করেছি, তারপর অনবকবার শুরু করতে চেয়েছিন অনেকবার আর শুরুই করতে পারছিনা, শুরু করতে গেলেই HSC পরিক্ষার দুঃশ্চিন্তা। যেভাবে বৃষ্টি শুরু হয়েছে মনে হচ্ছে ৩০/৪০ মিনিট এমনই থাকবে। দেখা যাক কি হয়। আমি পড়াশোনার চেষ্টা করতে থাকি।

    আখিরুল ইল্লিন
    সখিপুর টাঙ্গাইল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।